English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৩:২৯

কসোভোর সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সে গ্রেফতার

অনলাইন ডেস্ক
কসোভোর সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে গ্রেফতার হয়েছেন কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুশ হার্ডিঞ্জ। যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সার্বিয়া সরকার। সেই পরোয়ানার ভিত্তিতে ফরাসী পুলিশ তাকে গ্রেফতার করে। 

তার গ্রেফতারে অসন্তুষ্টি জানিয়েছে কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা রামুশের গ্রেফতারকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

রামুশ হার্ডিঞ্জ ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কসোভোতে বিদ্রোহী কমান্ডার ছিলেন। তিনি কসোভোর স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 

এর আগে রামুশের বিরুদ্ধে দুই বার যুদ্ধাপরাধের অভিযোগ এনেছিল জাতিসংঘ। দুবারই তিনি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।খবর বিবিসির।