English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৫

ওবামার প্রতিবেশি ট্রাম্প কন্যা ইভানকা

অনলাইন ডেস্ক
ওবামার প্রতিবেশি ট্রাম্প কন্যা ইভানকা

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাললিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্প। চলতি বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দিনে আমেরিকার নেতৃত্বে আসতে যাচ্ছেন ট্রাম্প। এখন সেই শপথ পর্বেরই চূড়ান্ত প্রস্তুতি চলছে।

কিন্তু বাবার শপথ গ্রহণের আগেই বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিবেশী হতে যাচ্ছেন ট্রাম্পের মেয়ে ইভানকা। বাসাও বাড়া নিয়েছেন ওবামার বাসার পাশেই।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০ জানুয়ারির আগেই ওই নতুন বাসায় উঠছেন ইভানকা। আর ২০ জানুয়ারি শপথ নেয়ার পর ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে উঠবেন ডোনাল্ড ট্রাম্প। ইভানকার ফ্ল্যাটটিও ওয়াশিংটনে।

বাড়ি হস্তান্তরের জন্য নিযুক্ত এজেন্টের বরাত দিয়ে পিউপল জানায়, বাবা ওয়াশিংটনে আসার আগেই সম্ভবত মেয়ে ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার ওয়াশিংটনে এসে বসবাস শুরু করবেন।

পিউপল আরও জানায়, ওয়াশিংটন ডিসির কালোরামায় ৫ বেডরুমের একটি ফ্লাট ক্রয় করেছেন ইভানকা ও তার স্বামী। ৫৫ লাখ টাকা ব্যয়ে কেনা এই বাড়িটির কয়েক ব্লক দূরেই ফ্লাট ক্রয় করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০ তারিখে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের দায়িত্বে বুঝিয়ে দেয়ার পর এই ফ্লাটেই উঠবেন ওবামা পরিবার। তাই বলাই যায়, প্রতিবেশী হতে যাচ্ছেন বারাক ওবামা ও ট্রাম্পের মেয়ে।

তবে ওয়াশিংটনে বসবার শুরু করার সিদ্ধান্তু নিলেও বাবার প্রশাসনে সরকারি কোনো দায়িত্ব নিচ্ছেন না ইভানকা। তবে তার ব্যক্তিগত কিছু আগ্রহের বিষয় আছে। সেগুলোর বিষয়ে নৈতিক সমর্থনের জন্য ওকালতি করার ইচ্ছা আছে ইভানকার। মাতৃত্বকালীন ছুটি ও শিশুর যত্ন বিষয় নিয়ে তিনি কাজ করবেন বলে তার ঘনিষ্ট সূত্র পিউপলকে জানায়।

তবে নির্বাচনকালে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শ্বশুরের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাকে ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউজে বড় কোনো দায়িত্ব দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।