English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৬

তুরস্কে নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক
তুরস্কে নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ৩৫

নিউজ ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তানবুলের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। কর্তৃপক্ষ বলছে, এটি নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী হামলা।

স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তানবুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।

শহররের গভর্নর জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পড়ে দুজন বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি করতে শুরু করে।

এ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে আক্রমণের সময় ক্লাবে প্রায় সাতশো মানুষ ছিল। তারা ইংরেজি নববর্ষ উদযাপন করছিল। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়ে।

দোগান নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলেছেন হামলাকারিররা আরবী ভাষায় কথা বলছিলো।খবর:বিবিসির।