English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৮

নাইজেরিয়ায় নির্মাণাধীন গির্জার ছাদ ধসে নিহত ৬০

নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ায় নির্মাণাধীন গির্জার ছাদ ধসে নিহত ৬০

নাইজেরিয়ার উইয়োতে একটি নির্মাণাধীন গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সেখানে একজন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল। 

  রোববার বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। খবর:বিবিসির    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গির্জাটি এখনো নির্মাণাধীন। অনুষ্ঠান চলাকালে শ্রমিকরা সেখানে কাজ করছিল।    দুর্ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মাদ বুহারি ‌‘গভীর শোক’ প্রকাশ করেছেন।    একজন উদ্ধার কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ সরালে আরো মৃতদেহ উদ্ধার হবে বলে আশঙ্কা করছি।