English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ২০:২০

মিশরের কায়রোতে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
মিশরের কায়রোতে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

মিশরের রাজধানী কায়রোয় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চার বেসামরিক লোক আহত হয়েছেন। 

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা কায়রোর পিরামিড সংলগ্ন আল হারাম এলাকার একটি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রের পাশে এ বোমা বিস্ফোরিত হয়। 

জানা যায়, জুমার নামাজের পর একটি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রের পাশে ডাস্টবিনে এ বোমা বিস্ফোরিত হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তবে, মিশরের পূর্ব দক্ষিণাঞ্চলের সিনাই উপত্যকায় তৎপর রয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চায়া।