English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৬

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই

অনলাইন ডেস্ক
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই অভিশংসিত হয়েছে। আজ শুক্রবার এনিয়ে পার্লামেন্টে ভোটাভুতে তাকে অভিশংসিত করা হয়। ক্ষমতাকে ব্যবহার করে তাঁর বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করা তিনি এই অভিশংসনের শিকার হলেন।যদিও পার্ক এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

এর আগে রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পর পরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার জনগণ।

আগেই ধারণা করা হচ্ছিল শুক্রবার ভোটে পার্কের সরে যাওয়ার পক্ষে রায় দেওয়া হতে পারে। কোরিয়ান পার্লামেন্টের ২৩৪ জন সদস্য পার্ককে অভিশংসনের পক্ষে ভোট দেন।