English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১১:২৪

সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

অনলাইন ডেস্ক
সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত সাগরীয় হাওয়াইয়ে বৃহস্পতিবার ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হলে পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল সলোমন দ্বীপপুঞ্জের পকিরাকিরা পশ্চিম-দক্ষিণপশ্চিমে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছিল, ভূমিকম্পের ফলে বিপদজনক সুনামি ঢেউ শুরু হতে পারে।  বিপদজনক ওই ঢেউ সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি, নাওরু, নিউ ক্যালডোনিয়া, টুভালু এবং কসরার উপকূলে সুনামি ঢেউ সংগঠিত হবে বলে আশঙ্কা ওই সংস্থার।