English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১০:১৩

সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

অনলাইন ডেস্ক
সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

লিবিয়ার সন্নিকট ভূমধ্যসাগর থেকে সোমবার ( ২৯ আগস্ট) প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড।

ইতালির কোস্ট গার্ডের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানান।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একসাথে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে এটি বড় সংখ্যা। সোমবার এদের উদ্ধার করতে সব মিলিয়ে প্রায় ৪০টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। লিবিয়ার সাব্রাতা শহর থেকে ১২ মাইল দূরে এই উদ্ধারকাজ চালানো হয়। নিরাপদ জীবনের সন্ধানে দেশ ছেড়ে আসা এই অভিবাসীদের দলে নানা দেশের মানুষ একসঙ্গে ছিলেন। উদ্ধারকাজে ইতালির জাহাজের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স, এবং বেসরকারি সংস্থা প্রোঅ্যাক্টিভ ওপেন আর্ম, ও মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স-এর উদ্ধারতরী ছিল। লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে দেশটিকে মানব-পাচারের জন্য অনেকটাই নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।