English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৭:১৯

বার বার কেঁপে উঠল কলকাতা, বন্ধ মেট্রো, নবান্নে ছুটি ঘোষণা!

অনলাইন ডেস্ক
বার বার কেঁপে উঠল কলকাতা, বন্ধ মেট্রো, নবান্নে ছুটি ঘোষণা!

কেঁপে উঠল শহর কলকাতা। প্রথমে হাল্কা। তারপর বেশ বোঝা গেল। পর পর বেশ কয়েক বার। বিকেল ৪টে নাগাদ কেঁপে উঠল শহরের বিস্তীর্ণ অঞ্চল। কম্পন বোঝা যেতেই হুড়োহুড়ি পড়ে যায় বহুতলগুলিতে। মানুষ নীচে নেমে আসতে থাকে। কম্পন বোঝা গেল জেলার বেশ কিছু অংশেও। মালদা, বালুরঘাট, বীরভূমে কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬ মাত্রা।