English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১১:৩৬

ইতালিতে ভূমিকম্প, এ পর্যন্ত নিহত ৬

অনলাইন ডেস্ক
ইতালিতে ভূমিকম্প, এ পর্যন্ত নিহত ৬

ইতালির মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন ও বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোররাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশের নোরসিকা টাউনের কছে শক্তিশালী এ ভূমিকম্পটি হয়।

ভোররাতে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প উপকেন্দ্রের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজধানী রোমের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। এর এক ঘন্টা পর ওই এলাকাতেই আবার ৫.৫ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

ক্ষতিগ্রস্ত আমাত্রিসি টাউনের মেয়র সের্গিও পিরোজ্জি রাষ্ট্রীয় আরএআই টেলিভিশনকে ব্যাপক ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, `টাউনের অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। আনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। ভূমিকম্পে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সম্ভব একটি সেতু ধসে পড়েছে।`

আমাত্রিসিতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি; ২৪ অগাস্ট, ২১০৬। রয়টার্স আমাত্রিসিতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি; ২৪ অগাস্ট, ২১০৬। রয়টার্স ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আরএআই।