English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৪:৪৬

থাইল‌্যান্ডে বোমা বিস্ফোরণ ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক
থাইল‌্যান্ডে বোমা বিস্ফোরণ ঘটনায় নিহত ৪

থাইল‌্যান্ডের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী ব‌্যাংককের কাছে হুয়া হিনে বৃহস্পতিবার রাতে জোড়া বোমা হামলার ঘটনা ঘটে।

এ সময় এক নারী নিহত হয়;  আহত ১০ জন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। এরপর শুক্রবার শহরটিতে আরো এক দফা একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরো ৩ জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

থাইল্যান্ডের রানি সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির মধ্যেই এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটল। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি।

কিন্তু ব‌্যাংককে নিযুক্ত জোনাথন হেড জানান, দেশটির বিচ্ছিন্নতাবাদীদের দিকেই সন্দেহের দৃষ্টি পড়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থিরা সক্রিয় থাকায় জোড়া বোমা হামলা নিয়মিত ঘটনা। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা বিরল। খবর- বিবিসি