English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১৪:১০

বাংলাদেশের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি

বাংলাদেশের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদিআরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। 

গত ছয় বছর ধরে গৃহকর্মী ছাড়া সবধরনের শ্রমিক নেয়া বন্ধ রাখে সৌদি সরকার। সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বলেছেন, বাংলাদেশের সব খাতের শ্রমিকদের জন্য নিঃসন্দেহে ভাল খবর।

শ্রমিক নেয়া বিষয়টি পুনরায় চালু হওয়ার বিষয়টি গত জুনে সৌদি বাদশা সালমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ফল। 

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের দlক্ষ, অদক্ষ ও পেশাগত শ্রমিকদের জন্য নতুন পথ খুলে দেবে। এজন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতারি দাবীদার। 

তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিআরবে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এরমধ্যে ৬০ হাজার নারী শ্রমিক। গোলাম মোশি জানিয়েছেন, গত জুন থেকে পুরুষ গৃহকর্মী নেয়ার জন্য ভিসা প্রদান করা হচ্ছে। প্রত্যেক মাসে ছয় হাজার নারী গৃহকর্মী সৌদিআরব আসছে। এখানে প্রায় ৪৮ খাতে আমাদের শ্রমিকরা কাজ করছেন।