English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৯:১৪

হিলারির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
হিলারির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে যখন হামলা হয় তখন নিহত হন শন স্মিথ ও টায়রন উডস। সেসময় হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই মৃত্যুর জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করে মঙ্গলবার মামলা করেছেন ওই দুই সেনার পরিবার। স্মিথ ও উডস এর পরিবার বলছে, হিলারি ক্লিনটন সেসময় তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। অনিরাপদ ব্যক্তিগত ইমেইল বার্তা থেকে সেসময় মার্কিন কর্মকর্তাদের অবস্থান হয়ত ফাঁস হয়ে গিয়েছিল। দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী। বেনগাজি কনসুলেটে ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।