English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৪:২০

অবিবেচক প্রেসিডেন্ট হবে ট্রাম্প

অনলাইন ডেস্ক
অবিবেচক প্রেসিডেন্ট হবে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্বের জন্য উপযুক্ত নন বলে বলেছেন আমেরিকার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্প নির্বাচিত হলে আমেরিকান ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হবেন বলে তারা মনে করেন।

এদের অনেকেই এমনটি সর্বশেষ রিপাবলিকান সরকার জর্জ বুশের সময় দায়িত্ব পালন করেছেন।

একটি বিবৃতিতে সিআইএর সাবেক একজন পরিচালক ও দুইজন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান বলছেন, একজন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনে ট্রাম্পের চারিত্রিক দুর্বলতা, মূল্যবোধ এবং অভিজ্ঞতা অভাব রয়েছে।

ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক সিআইএন প্রধান মাইকেল হেইডেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান পরিচালক জন নেগ্রোপোন্টে, সাবেক উপমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট যোয়েল্লিক।

তবে এর জবাবে ট্রাম্প বলছেন, তারা সবাই ওয়াশিংটনের এমন ব্যক্তি যারা বিশ্বকে একটি বিপদজনক স্থানে পরিণত করার জন্য দায়ী।