English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১২:৪৫

পাকিস্তানের বেসামরিক হাসপাতালে বিস্ফোরণে নিহত ৩০

অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেসামরিক হাসপাতালে বিস্ফোরণে নিহত ৩০

পাকিস্তানের কোয়েটা শহরে একটি বেসামরিক হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৩০ জন নিহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে সোমবার (৮ আগস্ট) পাকিস্তানের দৈনিক 'ডনের' এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিস্ফোরণে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে হাসপাতালটি ঘিরে রেখেছে পুলিশ। এর আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছিলেন।

সোমবার সকালে কোয়েটাতেই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। ওই ঘটনার খবর পেয়ে আইনজীবী ও সাংবাদিকরা হাসপাতালে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফাল বলেন, বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি গুলিতে নিহত হওয়ার পর আইনজীবী ও সাংবাদিকরা হাসপাতালে যাওয়ার পর সেখানে বিস্ফোরণের ঘটান ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে বলেন, আত্মঘাতী এক বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।