English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১২:২৮

মেক্সিকোর ভূমিধসে মৃত্যু ৩৮

অনলাইন ডেস্ক
মেক্সিকোর ভূমিধসে মৃত্যু ৩৮

মেক্সিকোর মধ্যাঞ্চলের পুয়েবলা ও পূর্বাঞ্চলের ভেরাক্রুজ প্রদেশে ভূমিধসে প্রায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

ক্রান্তীয় ঘূর্ণিঝড় আর্লের প্রভাবে প্রবল বর্ষণে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে সোমবার (৮ আগস্ট) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুয়েবলার প্রাদেশিক সরকার জানিয়েছে, ভূমিধসে এই প্রদেশে ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভেরাক্রজের গভর্নর জানিয়েছেন, সেখানে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, এই প্রদেশের হুয়াওচিনাগো শহরে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয় গত ২৪ ঘণ্টাতেই সে পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই প্রবল বর্ষণের কারণেই মূলত ভূমিধসের ঘটনা ঘটে।