English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৬:০২

তুরস্কে ৬২৬টি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক
তুরস্কে ৬২৬টি স্কুল বন্ধ

৬২৬টি বেসরকারী স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে তুরস্ক । গত সপ্তাহের অভ্যুত্থান প্রচেষ্টার পর এটাই ছিল দেশটির সবশেষ পদক্ষেপ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, নির্বাসিত ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেন তার শিক্ষা প্রচারের জন্য, তুরস্ক জুড়ে যে স্কুল নেটওয়ার্ক গড়ে তুলেছেন, ঐ স্কুলগুলো তার সঙ্গে সংযুক্ত। এর আগে তুরস্কের উচ্চ শিক্ষা পরিষদ, শিক্ষাবিদদের বিদেশে সফরের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে।

যারা বিদেশে আছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান।

তুর্কী বার্তা মাধ্যমে বলা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে ১৫ হাজার দুশো শিক্ষককে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৯ হাজার কর্মীকে বরখাস্ত করেছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরডোয়ান তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বুধবার সকালে বৈঠকে করেছেন।

নিরাপত্তা বৈঠক শেষ হওয়ার পর তিনি তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।