English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ০০:২৪

এক তরুণীকে বাঁচাতে পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
এক তরুণীকে বাঁচাতে পাঁচজনের মৃত্যু

একটি নদীতে আত্মহত্যার জন্য ঝাঁপ দেন ১৯ বছর বয়সী এক তরুণী। আর তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আরও পাঁচজনের।

গতকাল রোববার চীনের হেনসা প্রদেশে ডানহুয়াং শহরে এ ঘটনা ঘটে।

ডানহুয়াং শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গতকাল রোববার ১৯ বছর বয়সী ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। এরপর তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তাঁর চার সহকর্মী এবং সফল হন। তবে সেই সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ওই তরুণী আবার নদীতে ঝাঁপ দেন। এরপর তার চার সহকর্মী তাঁকে বাঁচাতে আবারও নদীতে ঝাঁপ দেন। কিন্তু এবার তারা উদ্ধার করতে পারেননি। ওই তরুণীর সঙ্গে নিজেরাও ডুবে মারা যান।

এ সময় তাদের বাঁচাতে এক পথচারীও নদীতে ঝাঁপ দেন। কিন্তু তিনি নিজেও বাঁচতে পারেননি।