English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৬ ১৪:১৯

তুরস্কে সাড়ে সাত’শ সেনা আটক

অনলাইন ডেস্ক
তুরস্কে সাড়ে সাত’শ সেনা আটক

তুরস্কে ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ওই চেষ্টার পর শনিবার জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

খবর- বিবিসি ও এবিসি নিউজ   এরই মধ্যে কিছু সংখ্যক সেনা সদস্য ইস্তাম্বুলের বসফরাস সেতুতে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকা ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে।  তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরে শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের ওই চেষ্টা চালায়। এ নিয়ে রাতভর বিক্ষোভকারীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। পরে ইস্তাম্বুলে ফিরে এরদোয়ান দাবি করেছেন, পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে।