English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ১২:৪৪

ভারতের ভূমিধসে মৃত্যু ২২

অনলাইন ডেস্ক
ভারতের ভূমিধসে মৃত্যু ২২

ভারতের উত্তরখণ্ডে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ২২ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে।

তাছাড়া পিথোরাগর জেলায় দুর্যোগে ৩ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই এলাকায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে অনেকেই ভূমিধসের কারণে মাটি চাপা পড়েছে। এদিকে, শনিবার সকাল পর্যন্ত চামোলি জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। হরিদ্দারের গঙ্গা নদীর পানি বিপদ সীমা থেকে মাত্র দুই মিটার নিচে রয়েছে।

সেনাবাহিনী, ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত পুলিশসহ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার চারটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এর আগে ২০১৩ সালে এই প্রদেশে ভয়াবহ বন্যায় ৬ হাজার মানুষ প্রাণ হারায়।