English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ২০:৫০

তুরস্কের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক
তুরস্কের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির নেতাদের সঙ্গে আলোচনার পরে এই ঘোষণা দিলেন।
 
তুরস্ককে রাষ্ট্রপতিশাসিত সরকারে পরিণত করার এরদোগানের পরিকল্পনার বিরোধিতা করায় তাকে সরে দাড়াতে হল বলে মত অনেকের।
 
যদিও বুধবার দাভুতোগলু প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগানের সঙ্গে দেখা করার পরে তার পদত্যাগের বিষয়ে অনুমান করেছিল অনেকে।
 
তবে এক বক্তব্যে দাভুতোগলু বলেছেন, কারও প্রতি তার কোন রাগ থেকে তিনি এ সিদ্ধান্ত নেননি। চলতি মাসের শেষ দিকে ক্ষমতাসীন দলের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হবে কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা সেমিল এরতেম বলেন, 'দাভুতোগলুর পদত্যাগের পরে নতুন প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি বলেন,'প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠ কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় বসলে তুরস্কের অর্থনীতি আরো স্থিতিশীল হবে।' দাভুতোগলুর স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন দেশটির পরিবহন মন্ত্রী বিনালি ইলদ্রিম। তিনি এরদোগানের ঘনিষ্ঠ বলে পরিচিত এছাড়া এরদোগানের জামাতা ও জ্বালানি মন্ত্রী বেরাত আল বারাইকের নামও উঠে এসেছে। ২২ তারিখ অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন।  খবর- বিবিসি