ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ‘ইরান-বিরোধীদের গোলাবারুদ দিচ্ছে সৌদি’
‘ইরান-বিরোধীদের গোলাবারুদ দিচ্ছে সৌদি’
সৌদি আরবের সাবেক যুবরাজ প্রিন্স মুকরিন বিন আবদুল আজিজ বলেছেন, পাকিস্তানের ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ সরবরাহ করেছে তার দেশ। কুয়েতের অনলাইন সংবাদপত্র আলান গতকাল এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবের আবহাওয়া ও পরিবেশ বিভাগের সাবেক প্রধান তুর্কি বিন নাসের বিন আবদুলআজিজ এ কথা জানিয়েছেন। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসারত সাবেক প্রতিরক্ষা এবং বিমান উপমন্ত্রী আবদুল-রহমান বিন আবদুল আজিজকে দেখতে যেয়ে সাবেক যুবরাজ এ মন্তব্য করেন। সৌদি সামরিক সূত্রের বরাত দিয়ে মুকরিন জানান, ইরানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসীদের জন্য গোলাবারুদ পাঠিয়েছে সৌদি আরব। সি-১৩০ বিমান করে এ সব গোলাবারুদ পাঁচ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বেলুচিস্তানের দালবানদিন বিমানবন্দরে এ সব গোলাবারুদ নামানো হয়েছে। ১৯৮০’এর দশকে সৌদি আরব এ বিমানবন্দর তৈরি করে দিয়েছিল। এ ছাড়া, কুয়েতের মাধ্যমেও ইরানের খুজেস্তান প্রদেশের সীমান্ত সংলগ্ন ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীগুলোর জন্য একইভাবে গোলাবারুদ পাঠানো হয়েছে। সৌদি আরবের এ জাতীয় অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুকরিন। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার ওপর এ জাতীয় তৎপরতার বিরূপ প্রভাব পড়বে। বিশ্বব্যাপী ওয়াহাবি মতবাদের পেছনে সৌদি আরব ১০,০০০ কোটি ডলার ব্যয় করেছে। ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের সঙ্গে এ মতবাদের সরাসরি সম্পর্ক রয়েছে।খবর:আইআরআইবি।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


