English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৫:১৯

লিবিয়ায় গুলিতে নিহত ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
লিবিয়ায় গুলিতে নিহত ৪ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজীতে দুই পক্ষের গোলাগুলিতে রোববার চার বাংলাদেশি নিহত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোববার দুপুরে ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন ও মো. হাসান। তবে আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
 
এ বিষয়ে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও ফেসবুক পোস্টে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।