দু’মাস বয়সী সন্তানকে জীবন্ত কবর দিল পিতা !
ভারতের ছত্তিশগড়ে দু’মাস বয়সী সন্তানকে জীবন্ত কবর দিল পাষন্ড পিতা! অভিযুক্তের নাম রাকেশ। ঘটনার দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সাথে সহবাস করতে চাইলে মাতাল স্বামীর সাথে সহবাসে অস্বীকৃতি জানান স্ত্রী সীমা। এর জের ধরে মাঝরাতে ঘুমন্ত ছেলেকে নিয়ে কবর দেন রাকেশ।
স্ত্রী সীমার বয়ান অনুযায়ী প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরত রাকেশ। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। ঘটনার দিন সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়েছিল তাদের মধ্যে। তারপর রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরে সীমাকে জোর করে সঙ্গমে রাজি করানোর চেষ্ঠা করেন তিনি। কিন্তু সীমা কিছুতেই রাজি না হওয়ায় রাকেশ আবার মারধর করেন সীমাকে। এরপরই হঠাৎ রাকেশ পাশে ঘুমিয়ে থাকা দু’মাস বয়সী সন্তানকে কোলে তুলে বাইরে বেড়িয়ে যান। সীমা ঘুনাক্ষরেও বুঝতে পারেনি কোন পিতা তার সন্তানের সাথে এমনটা করতে পারে!
এরপর ভোর সাড়ে চারটার দিকে রাকেশ বাড়ি ফিরলে সীমা তার কাছে বাচ্চার কথা জানতে চান। পাষন্ড পিতা তখন জানায় তিনি ছেলেকে কবর দিয়ে এসেছেন। সীমা জোর করে তখন রাকেশকে নিয়ে বাড়ির অদুরে ঘটনাস্থলে যান। মাটির নিচ থেকে তখনও সন্তানের একটি হাত ও টুপির মাথা দেখা যাচ্ছিল। মাটি খুঁড়ে সন্তানকে বের করতে চাইলে রাকেশ তাকে মারধর শুরু করেন এমনকি মেরে ফেলার চেষ্ঠাও করেন। সীমা কোনক্রমে পালিয়ে পাশের পাড়ায় বাপের বাড়িতে চলে যান এবং পুলিশে খবর দেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌছে তখন সব শেষ! এ বিষয়ে থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই রাকেশ লাপাত্তা। পুলিশ তাকে খুঁজছে।


