English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৫ ১০:২৩

অপহরনের পর মুক্ত গাদ্দাফির ছেলে

অনলাইন ডেস্ক
অপহরনের পর মুক্ত গাদ্দাফির ছেলে

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবালকে অপহরনের পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

লেবাননের পুলিশ বলছে, হানিবালকে শনিবার লেবাননের বালবেক শহরে ছেড়ে দেওয়া হয়।সেখান থেকে তাঁকে বৈরুতের দিকে পাঠানো হবে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

২০১১ সালে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১২ সালে হানিবাল ওমান চলে যান। সেখানে তিনি মা সাফিয়া ও বোন আয়েশার সঙ্গে গৃহবন্দী ছিলেন।

হানিবাল ওমান থেকে কীভাবে লেবাননে গেলেন বা সেখানে কতদিন তাঁকে আটকে রাখা হয়, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর