English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ২০:২৬

করোনামুক্ত জামাল ভূঁইয়া

অনলাইন ডেস্ক
করোনামুক্ত জামাল ভূঁইয়া

কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে বাকি দল দেশে ফিরলেও থেকে যান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। অবশেষে এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেন দেশসেরা এই মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা আক্রান্ত হওয়ার পর বাফুফের অধীনে কাতারেই আইসোলেশনে থাকেন জামাল। সুস্থ হওয়ায় এখন দুই কিংবা তিনদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানা গেছে। মূলত ব্যক্তিগত কিছু কাজ থাকায় বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সাথে বিমানে ওঠেননি তিনি।