যে ৪ লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি
মানুষের শরীরে কখন কীভাবে কোন রোগ বাসা বাঁধবে তা কেউই বলতে পারেন না। তবে বেশিরভাগ সময়ই শরীরে রোগ বাসা বাঁধলেই কোন না কোনো লক্ষণে তা প্রকাশ পায়। কিন্তু এমন অনেক রোগ আছে যা প্রকাশ পেতে বছরের পর বছর সময় লেগে যায়। আর তত দিনে সেই রোগ হয়ে যায় অনিরাময়যোগ্য। তবে এমন কিছু লক্ষণ আছে, যা অগ্রীম জানিয়ে দেয় আপনার দেহে কঠিন কোনো রোগ বাসা বাঁধতে শুরু করেছে।
শরীরের চারটি লক্ষণেই আগাম রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেকখানি। তাই লক্ষণগুলো দেখা দিলেই দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। জেন নিন কী সেই লক্ষণগুলো-
১) কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকলে বা শরীরে দুর্বলতা দেখা দিলেই বুঝবেন কোনো রোগ বাসা বাঁধতে চলেছে।
২) চোয়ালব্যথা বা দাঁত কিড়মিড় করা, মাথাব্যথা, দাঁতের সমস্যা— ইত্যাদিও বড় কোনো রোগের লক্ষণ হতে পারে। তাই এসব সমস্যা দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
৩) প্রায়ই সর্দি-জ্বরের মতো ছোটখাটো কোনো অসুখে ভুগছেন, অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে? তাহলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
৪) হাঠাৎ করেই প্রতিদিনের খাদ্যাভ্যাস বদলে গেছে আপনার? কিংবা ক্ষুধা খুব বেড়ে বা কমে গেছে? তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ অনিচ্ছাকৃত খাদ্যাভ্যাসে পরিবর্তন মানে পেটের বড় কোনো অসুখের ইঙ্গিত।


