ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
২৮ শিশুর মৃত্যু : ওষুধ প্রশাসনের সেই দুই কর্মকর্তা বরখাস্ত
রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তা সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব উপস্থিত হয়ে আদালতকে এ তথ্য জানান।
আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে বুধবার রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতার বিষয়ে ব্যবস্থা না নেওয়ার স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের ব্যাখ্যা গ্রহণ করেননি হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার তাকে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই স্বাস্থ্য সচিব আদালতে উপস্থিত হয়ে ওই দুই কর্মকর্তার বহিষ্কারের বিষয়টি আদালতকে অবহিত করেন। ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারাদেশে অনেক শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচার শেষে গত বছরের ২৮ নভেম্বর পাঁচজনকে খালাস দেন বিচারিক আদালত। ওই রায়ের পর্যবেক্ষণে বিচারিক আদালত বলেছিলেন, ওষুধ প্রশাসন অধিদফতর মামলাটি করার ক্ষেত্রে ১৯৮০ সালের ড্রাগ আইন যথাযথভাবে অনুসরণ করেনি। মামলায় যথাযথভাবে আলামত জব্দ করা, তা রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ এবং রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসামিদের দেওয়া হয়নি। এ ক্ষেত্রে ড্রাগ আইনের ২৩, ২৫ ধারা প্রতিপালন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন চরম অবহেলা, অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন। এদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর ৯ মার্চ ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
স্বাস্থ্য বিভাগের আরো খবর
স্বাস্থ্য বিভাগের আরো খবর
-
অল্প বয়সীদের ডায়াবেটিস কেন হয়, জানেন কী?
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১০ -
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫৩ -
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের
২৪ অক্টোবর, ২০২৪ ১০:৫৯ -
ডেঙ্গুতে এ বছর একদিনে রেকর্ড ১০জনের মৃত্যু
৩ নভেম্বর, ২০২৪ ১২:২৭ -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৯ মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নভেম্বরের শেষ দিকেও ডেঙ্গুর প্রকোপ; একদিনে ১০ জনের মৃত্যু
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২ নভেম্বর, ২০২৪ ১০:২৫ -
ডেঙ্গুতে অক্টোবরের ৯ দিনে ৩৩ মৃত্যু
১০ অক্টোবর, ২০২৪ ১১:৪২ -
স্ট্রোকে আক্রান্ত দ্বিগুণ হারে বাড়ছে, কম বয়সীরা ঝুঁকিতে বেশি: পরিসংখ্যান
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩০ -
ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৫ -
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু
৮ অক্টোবর, ২০২৪ ১১:৩৫ -
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩১৭ জন
৫ অক্টোবর, ২০২৪ ১০:৪১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


