English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৪২

সাদা মুলায় রোগ মুক্তির উপায়

নিজস্ব প্রতিবেদক
সাদা মুলায় রোগ মুক্তির উপায়

মুলার কথা শুনলেই অনেকে নাক কঁচুকান। কিন্তু আপনি জানেন কি  প্রতিদিনের খাবারে এক টুকরো সাদা মুলার মধ্যে এমন কিছু রোগপ্রতিরোধ ক্ষমতা আছে যা অন্য কোনো সবজিতে নেই। স্বাদে অতো মজার না হলেও কাজে কিন্তু এটি অন্য অনেক খাবারকে হার মানাতে পারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুলার গুণাগুণ -

১. সাদা মুলা শরীরে রোগ প্রতিরোধ করে। দেহ থেকে অতিরিক্ত টক্সিন বের করে দিয়ে এ মুলা রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। 

২. এতে আছে প্রচুর ফাইবার। ফলে নিয়মিত মুলা খেলে হজমের সমস্যা থাকে না। যারা পাইলসে কষ্ট পাচ্ছেন, তাদের জন্যও উপকারী মুলা।

৩. ভিটামিন সি তে ভরপুর সাদা মুলা, ফ্ল্যাভোনয়েডস, ফলিক অ্যাসিড। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

৪. সাদা মুলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেইসঙ্গে ক্লান্তি দূর করতেও সহায়ক এটি।

৫. সাদা মুলা নিয়মিত খেলে ইউরিন সংক্রান্ত সমস্যার সমাধান হয়। ফলে কিডনি ভালো থাকে।