English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ০৯:৫৯

একই সঙ্গে যে দুই খাবার খাবেন না

নিজস্ব প্রতিবেদক
একই সঙ্গে যে দুই খাবার খাবেন না

স্বাস্থ্য ডেস্ক:‌ মা-বাবা ডাক্তার সবাই স্বাস্থ্যকর খাবার খেতে সব সময়ই উৎসাহ দেন। যেমন দুধ, ফল, পর্যাপ্ত জল খাওয়া সব সময়ই ভাল। তবে যেটা বলা হয় না, তা হল কোন খাবারের সঙ্গে কোন খাবার খাবেন না। তাহলে হিতে বিপরীত ফল দেখা দেবে। আগের কার দিনের দাদি-নানীদের বলতে শুনা গেছে ‘খালি পেটে জল আর ভরা পেটে ফল’। তাহলে চলুন কোন খাবারের সঙ্গে কোন খাবার খেতে নেই দেখেনি।

### কথাতেই রয়েছে দুধ–কলা দিয়ে কালসাপ পোষা। সাপ দুধ এবং কলা খায় না। আর আপনি কখনও এক সঙ্গে দুধ এবং কলা খাওয়ার চেষ্টা করবেন না। কারণ কলা অ্যাসিড তৈরি করে। দুধ কলার সংস্পর্শে এলে ছানা হয়ে যায়। 

### ‌কোল্ড ড্রিঙ্কের সঙ্গে চিজ খাবেন নাঃ চিজ দেওয়া খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। তবে আপনি চিজ প্রেমী হলে সফট ড্রিঙ্ক খাওয়া ছাড়ুন। কার্বন যুক্ত এই খাবার শরীরে ফ্যাট এবং ক্যালরি জমাতে সাহায্য করে। তা সহজে হজম করা যায় না। ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে।

### খালি পেটে জল আর ভরা পেটে ফলঃ বয়স্করা এমনই পরামর্শ দেন। পুষ্টিবদিরা বলছেন, এমনটা করবেন না। নিয়ম হল খাওয়ার এক ঘণ্টা আগে ফল খান। তাতে আপনার খিদে বাড়বে। খাবার পরেই ফল খেলে পুরো পুষ্টি পাবেন না। তাঁদের আরও পরামর্শ, দৈনিক সিজন ফ্রুট খান। রাতে খিদে পেলে কোনও খাবার খাওয়ার পরিবর্তে ফল খান।

### খাবার সঙ্গে সঙ্গে পানি খাবেন নাঃ খাবার ঠিক আগে, সঙ্গে বা ঠিক পরেই জল খাবেন না। কারণ জল পরিপাকের জন্য পাকস্থলিতে নির্গত অ্যাসিড লঘু করে দেয়। ফলত, হজমে সমস্যা দেখা দেয়। জল এবং খাবার খাওয়ার মধ্যে ৩০ মিনিট ব্যবধান রাখুন। 

### খাওয়ার পর চা পানঃ চা–এ রয়েছে ট্যানিন। খাবার থেকে পুষ্ঠি বার করার অন্তরায় এই ট্যানিন। খাবার পরেই চা খেলে ট্যানিক অ্যাসিড তৈরি হয়। তাই খাবারে থাকা লোহা এবং প্রোটিন সংশ্লেষে বাধা হয়ে দাঁড়ায় এই ট্যানিক অ্যাসিড।