English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০২:০৬

ওজন বেশি হওয়ায় পদ হারালেন ৫৭ কেবিন ক্রু!

নিজস্ব প্রতিবেদক
ওজন বেশি হওয়ায় পদ হারালেন ৫৭ কেবিন ক্রু!

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ৫৭ জন ক্রু কে রোগা না হওয়া পর্যন্ত অন গ্রাউন্ড ডিউটি করতে বলা হয়েছে। এই তালিকায় রয়েছেন বেশকিছু এয়ার হোস্টেসও। 

নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ওজন কমাতে না পারলে তাদের আকাশে ওড়া বন্ধ হয়ে যাবে। থাকতে হবে অন গ্রাউন্ড ডিউটিতে।

এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু মেম্বারের সংখ্যা ৩,৮০০। তাদের মধ্যে ২,৫০০ মহিলা। এদের মধ্যে স্থায়ী চাকরিতে আছেন ২,২০০ জন কর্মী। বেসামরিক বিমান পরিবহনের রেগিুলেটর সংস্থা ডিজিসিএ-র নিজস্ব ডাক্তারদের দিয়ে কেবিন ক্রুদের কিছুদিন অন্তর অন্তর ফিটনেস চেকআপ করাতে হয়। তারপর তাদের ঘোষণা করা হয় ফিট, টেম্পোরারি আনফিট ও পার্মানেন্ট আনফিট বলে।

এর আগে ২০১৫-র সেপ্টেম্বরেও এভাবেই ১২৫জন ক্রু মেম্বারকে বসিয়ে দেয় এয়ার ইন্ডিয়া। নিয়ম অনুযায়ী পুরুষ কেবিন ক্রুদের বডি মাস ইনডেক্স থাকতে হবে ১৮-২৫। মেয়েদের বিএমআই ১৮-২২। পুরুষ কর্মীর বিএমআই ২৫-২৯.৯ হয়ে গেলে তাকে মোটা বলে ধরা হবে। মেয়েদের ক্ষেত্রে ২২-২৭-এর মধ্যে হলে তাদের মোটা হিসেবে চিহ্নিত করা হবে।