দাঁত সাদা করার উপায়
স্বাস্থ্য ডেস্কঃ অজান্তেই আমরা শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গের বড় অবহেলা করে ফেলি তা দাঁত। এটা শুধু চিবিয়ে খাওয়ার জন্য নয়। দাঁত মুখের সৌন্দর্য বাড়ায়। তবে আমরা অজ্ঞাত কারণেই দাঁত নষ্ট করি। যেমন- সঠিক ভাবে সঠিকভাবে ব্রাশ না করা, খাওয়া দাওয়ার পর ঠিক করে মুখ না ধোয়া, এই সব কারণেই ইত্যাদি কারণে দাঁতে হলদেটে ভাব বাড়ে এক সময় হাসি হারিয়ে যায় পরে সৌন্দর্যও।
তবে এর থেকে মুক্তির উপায়ও আছে। আমাদের হাতের কাছেই আছে এমন কিছু খাবার, যা হারিয়ে যাওয়া দাঁতের সৌন্দর্য ফিরিয়ে দিতে।
স্ট্রবেরি: পৃথিবীর প্রায় সব খানে এখন স্ট্রবেরি পাওয়া যায়।আর গ্রাম বাংলায় তো এখন চাষ হয় স্ট্রবেলি।হু এই স্ট্রবেরি দাঁত ঝকঝকে রাখতে বেশ কার্যকর। স্ট্রবেরিতে আছে ম্যালিক অ্যাসিড নামের একটি উপাদান যা দাঁতের উপর জমে থাকা হলুদ আস্তরণ দূর করতে সাহায্য করে। তৈলাক্ত এবং অতিরিক্ত মশলাদার খাবার খেলে তা দাঁতের উপর একটি স্তর সৃষ্টি করে এবং রঙ হলদে করে ফেলে। স্ট্রবেরি এই স্তর দূর করতে খুব ই কার্যকর।
গাজর: গাজরে রয়েছে প্রচুর জল যা দাঁত সাদা করতে এর কার্যকারীতা বাড়িয়ে তুলেছে। মুখের লালা প্রস্তুতে সাহায্য করে গাজর। তাই খাবার খাওয়ার পর যে স্তরটি দাঁতের উপর জমে থাকে তা পরিষ্কার হয় সহজে। তাছাড়া দাঁতের ক্ষয় রোধ করে মজবুত করতেও উপকারী গাজর।
দই: দাঁত বাঁচাতেও সাহায্য করে দই। দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দাঁতের রং হলদেটে হয়ে যেতে পারে। দইয়ের ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকস দাঁতের এনামেলের জন্য উপকারী। সেকারণে নিয়মিত দই খেলে দাঁত সাদা ও ঝকঝকে হবে। একমাস পরীক্ষা করেই দেখুন।


