English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৫

কিভাবে শুলে ভাল ঘুম হয়? ‌

অনলাইন ডেস্ক
কিভাবে শুলে ভাল ঘুম হয়? ‌

‌ঘুমের ওষুধ খেয়ে শুতে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল না। তার চেয়ে শোওয়ার ভঙ্গি পাল্টে দেখুন। 

## ‌চিৎ হয়ে শুলে ভাল ঘুম হবে। হাত দু’‌টো পাশে ছড়িয়ে দিন। শিরদাঁড়া ও ঘাড়ের পক্ষেও ভাল। তবে মাথার নীচে একটার বেশি বালিশ রাখবেন না। তাহলেই নাক ডাকার সমস্যা দেখা দিতে পারে। 

## চিৎ হয়ে শুয়ে হাত দু’‌টো মাথার ওপরে রাখবেন না। এতে নাক ডাকার সমস্যা তো হয়ই, কাঁধের ওপর অকারণ চাপ পড়ে। তবে পিঠের নীচে নরম বালিশ রাখলে অসুবিধা নেই। 

## উপুড় হয়ে শুলে পেটে চাপ পড়ে। খাবার ভাল হজম হয়। তবে এমন ভঙ্গিতে শুলে ডান অথবা বাঁদিকে মুখ ঘুরিয়ে রাখতে হয়। এতে ঘাড়ের ওপর চাপ পড়ে। এক্ষেত্রে পেটের নীচে নরম বালিশ রাখুন।

## অনেকে জড়ো হয়ে ঘুমোতে পছন্দ করেন। এতে থুতনি ও হাঁটু প্রায় কাছাকাছি চলে আসে। বাঁ দিক ফিরে এভাবে শুলে শ্বাসকষ্ট হতে পারে। লিভার, পেট এবং শ্বাসযন্ত্রে চাপ পড়তে পারে। ডানদিকে ফিরে শুলে দুই হাঁটুর মাঝখানে বালিশ রাখুন।  ## বাঁ অথবা ডান দিকে ফিরে সোজা হয়ে ঘুমোতে পারেন। এতে পিঠ ও কোমরের ব্যাথা হয় না। মুখ বালিশে চেপে রাখলে বলিরেখা পড়তে পারে। এক্ষেত্রে নজর রাখুন। পায়ের মাঝে বালিশ রাখতে পারেন।