English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ০২:৫৩

দ্রুত ওজন কমায় হলুদ

অনলাইন ডেস্ক
দ্রুত ওজন কমায় হলুদ

মশালার রানি হলুদ। এর উপকারিতা সম্পর্কে তো সবাই জানেন। শরীরে ব্যাথা কমাতে এর জুড়ি মেলা ভার। সেই সঙ্গে খাবারের স্বাদও বাড়ায় হলুদ। কিন্তু এই হলুদের মধ্যে মানুষের দ্রুত শরীরের ওজন মহা ঔষধ।

হলুদের মধ্যে যে গুণগুলি রয়েছে- অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল, অ্যান্টিকারসিনোজেনিক, অ্যান্টিইনফ্লেমেট্রির মতো উপাদান। এছাড়াও রয়েছে প্রোটিন, ডায়েট্রি ফাইবার, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম ও কপার।

হলুদে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। এই সমস্ত উপদান থাকায় হলুদ বিভিন্ন ধরনের রোগ মোকাবিলায় কার্যকর। জেনে নিন, কোন কোন রোগ সারাতে সহায়ক হলুদ।

ক্যানসার প্রতিরোধ- হলুদ সেবনে প্রোস্টেট ক্যানসার থেকে রক্ষা পাওয়া যেতে পারে। প্রোস্টেট ক্যানসারের বৃদ্ধিও আটকে রাখা ও ক্যানসার কোষ নষ্টও করতে পারে হলুদ। একাধিক গবেষণায় দেখা গেছে, হলুদের অ্যাক্টিভ কম্পোনেন্টস টিউমার প্রতিরোধও করতে পারে।

শরীরের ওজন নিয়ন্ত্রণ- শরীরে ওজন কমাতে সহায়ক হলুদ। শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে দেয় হলুদ। ওজন কমাতে চাইলে প্রত্যেকবার খাবারের সময় এক চামচ হলুদ সেবন করলে ভালো ফল পাওয়া যায়।

আর্থারাইটের সমস্যা থেকে স্বস্তি- হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অস্টিওরোসিস ও অর্থারাইটিস রোগের চিকিত্সায় কার্যকর। রোজ হলুদ খেলে হাড়ের সংযোগস্থলে ব্যাথা থেকে রেহাই পাওয়া যেতে পারে।

ডায়বেটিস নিয়ন্ত্রণ- ডায়বেটিসের চিকিত্সায় হলুদ খুবই কার্যকর। কারণ হলুদ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ফলে হলুদ সেবন করলে ডায়বেটিসের ওষুধের প্রভাব বেড়ে যায়। হলুদ টাইপ ২ ডায়বেটিস প্রতিরোধ করতে পারে।

কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক হলুদ- গবেষণায় জানা গেছে,খাবারে হলুদের ব্যবহারে শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে যায়। কোলেস্টেরল বেশি হলে হৃদরোগের সম্ভাবনা থাকে। তাই কোলেস্টরের মাত্রা নিয়ন্ত্রণে রাখা দরকার।

রোগ প্রতিরোধ শক্তি বর্ধক- হলুদ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল,অ্যান্টিফাংগাল উপাদান শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সহায়ক। এরফলে ঠান্ডা লাগা, ফ্লু, কাশির মতো রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। ঠান্ডা-কাশি ও ফ্লু হলে রোজ এক গ্লাস ইষদুষ্ণ দুধে এক চামচ হলুদ মিশিয়ে খেলে ভালো ফল মিলতে পারে। এছাড়াও হলুদ খেলে লিভারের রোগ, বদহজমও চোটআঘাতের মতো সমস্যায় সুরাহা মিলতে পারে।