English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:০২

ফ্রিজে গরুর মাংস কতদিন রাখা যায়?

অনলাইন ডেস্ক
ফ্রিজে গরুর মাংস কতদিন রাখা যায়?

মাংস ফ্রিজে ডিপে কতদিন রাখা যায় বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা মাংস সংরক্ষণ করার জন্য কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে। এগুলো মেনে চললে এক বছর পর্যন্ত কাঁচা মাংস ভালো থাকে। তার জন্য অবশ্যই ফ্রিজ একদম খালি ও পরিষ্কার রাখা জরুরী। এছাড়া রক্ত ও ময়লা থেকে জীবাণু মাংসের কোয়ালিটি নষ্ট করে দিতে পারে। সেই সঙ্গে পলিথিন ব্যাগে মাংস সংরক্ষণ করতে হবে। ডিপে রাখার আগে রক্ত ভালোভাবে ঝরিয়ে নিতে হবে।

সংরক্ষণ পদ্ধতি গরুর মাংস সংরক্ষণ করার আছে নানান পদ্ধতি। প্রচলিত পদ্ধতিগুলো হলো- ১. একসঙ্গে অনেক মাংস রান্নার পরে প্রতিদিন জ্বাল দিয়ে রাখা। ২. কাঁচা মাংস প্যাকেট করে ফ্রিজে ভরে রাখা। ৩. কড়া রোদে মাংস শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ফেলা। এটাকে মাংসের শুঁটকি বলা হয়ে থাকে। ৪. মাংসে লবণ, ভিনেগার, মসলা মাখিয়ে রেফ্রিজারেটরে রাখলে ভালো থাকে।

মাংস ফ্রিজে কতদিন রাখবেন মাংসে সাধারণত জীবাণু দ্রুত বিস্তার লাভ করে। তাই মাংস সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস ৪ থেকে ৬ দিন রাখা যায়। ২. জিরো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস ১২ মাস ভালো থাকবে। ৩. মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটা সহজেই বোঝা যাবে।