English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ০২:১১

কনডম ব্যবহারে ভুল

অনলাইন ডেস্ক
কনডম ব্যবহারে ভুল

যৌন মিলনের সময় সুরক্ষার ব্যবস্থা না নিলে বহু প্রাণঘাতী রোগের শিকার হতে হয়। যৌন সুরক্ষায় সবচেয়ে সহজলভ্য এবং কার্যকর হলো কনডম। কনডম ব্যবহারে যেমন যৌন রোগের হাত থেকে বাঁচা যায় তেমনি অনাকাঙ্খিত গর্ভধারনের ভয়ও থাকে না।

তবে অনেকেই কনডম ব্যাবহারের সময় এই বেশকিছু ভুল করে থাকেন। যেমন-

উল্টো করে পরা: কাজটি কঠিন হলেও অনেকেই বাহাদুরি দেখানোর জন্য এই কাজ করেন। এতে কনডম ফেটে যাবার সম্ভাবনা থাকে।

দুটো কনডম একসাথে ব্যাবহার: অনেকে অধিক সাবধানতা অবলম্বনের জন্য দুটো কনডম একসাথে পরে থাকেন।কিন্তু এটা ঠিক নয়। এতে পুরুষাঙ্গ তাড়াতাড়ি শিথিল হয়ে পড়ে। দুটি কনডমের ঘর্ষণের ফলে একটি কিংবা দুটিই ছিঁড়ে যেতে পারে।

আগে ফোরপ্লে পরে কনডম: অভ্যাসটি খুবই খারাপ। সঙ্গমের আগে ফোরপ্লে করার সময় অনেকে বীর্যস্থলন করে। তাতে শুক্রাণু থাকে। ফলে গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে ফোরপ্লের সময় সঙ্গম করেন। তার পর আবার কনডম পরেন।  যেটা একেবারেই খারাপ। এতে যৌনরোগ হতে পারে।

মেয়াদোত্তীর্ণ কনডম ব্যাবহার: অন্যান্য বস্তুর মতই কনডমেরও একটা মেয়াদ থাকে। যা প্যাকেটের উপর লেখা থাকে। অনেকে খরচ বাঁচাতে এই মেয়াদোত্তীর্ণ কনডম ব্যাবহার করেন। যার ফলে কনডমের ফ্লুইড শুকিয়ে গিয়ে যোনিতে ব্যাথা এমনকি কনডম ছিঁড়ে যেতে পারে।

সঙ্গমের পর দীর্ঘক্ষণ পড়ে থাকা: অনেকেই সঙ্গমের পর অনেক্ষণ কনডম পরে থাকেন। এমনকি পুরুষাঙ্গ যোনি থেকে বের করেন না। এতে শুক্রাণুর কিছু অংশ পুরুষাঙ্গের ইউরেথ্রার মধ্যে থেকে যেতে পারে। যা পুরুষাঙ্গের জন্য ক্ষতিকর।