English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৪:২৬

মোটারা স্বাভাবিকদের আগে মরে

অনলাইন ডেস্ক
মোটারা স্বাভাবিকদের আগে মরে

মোটা মানুষদের বাড়তি ওজন নিয়ে অনেকটাই উদ্বিগ্ন থাকেন। তারপর এক গবেষণায় এ চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। কারণ মোটা মানুষেরা সাধারণদের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে পুরুষেরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে থাকেন।

নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর- বিবিসি।

চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যায়। কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোনও রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়।