যন্ত্র নিন কণ্ঠস্বরের
মানব দেহের অতি প্রয়োজনীয় অঙ্গ কণ্ঠস্বর। যার মাধ্যমে আপনি মনের কথা ব্যক্ত করে থাকেন। তবে আপনার সামান্য অবহেলা এই কণ্ঠকে নানা রোগের এবং সমস্যার সম্মুখীন হয়। চলুন জেনে নেই কণ্ঠের যত্ন করণীয় কাজগুলো-
কণ্ঠনালীকে অল্প সময় উষ্ণ রাখুন- কণ্ঠনালীর উপর সারা দিন কতই না ধকল যায়। তাই এর পেশীদ্বয়কে সচল রাখতে প্রয়োজন কমপক্ষে ১০ মিনিটের উষ্ণতা প্রয়োজন। তাই গরম পানি পান করুন কিংবা তা দিয়ে গড়গড়া করুন। এতে আপনার কণ্ঠনালীর পেশীগুলো সচল হবে এবং কথা বলার সময় বেশি চাপ প্রয়োগ করতে হবে না।
চিত্কার করে কিংবা উচ্চ স্বরে কথা বলবেন না- কণ্ঠের যত্নে এটি অন্যতম কাজ। উচ্চ স্বরে কথা বললে তা অনেক সময় কণ্ঠনালীতে সমস্যার সৃষ্টি করতে পারে।
কণ্ঠস্বরের অপব্যবহার করবেন না- কথা বলার সময় কণ্ঠনালী ১৮০ বারের মতো আন্দোলিত হয়। যা উচ্চস্বরে কথা বলের সময় আরো বেশি। তাই ধীরে ধীরে কথা বলা উচিত। উচ্চস্বরে কথা না বলাই ভালো।
বিশ্রাম- আপনার মতো আপনার কণ্ঠস্বরও ক্লান্ত হতে পারে। তাই দীর্ঘ সময় কথা বলার পর এবং গান গাইলে প্রতি ১ ঘণ্টা পর কিছু সময়ের জন্য বিশ্রাম নিন।


