পেইনকিলার ছাড়াই দুর হবে ব্যথা
নানা কারণে শরীরে ব্যথা হয়। কারন ছাড়াই হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে মাথা ব্যথা। আবার একটু বেশি হাঁটলেন শুরু হতে পারে পায়ে ব্যথা। তাই ব্যথা থেকে মুক্তির জন্য আমরা পেইনকিলারে শরণাপন্ন হয়ে থাকি।
এ পেইনকিলার শরীরের জন্য বেশ ক্ষতিকর। ক্ষতিকর পেইনকিলার খাওয়ার পরিবর্তে যদি প্রাকৃতিক পেইনকিলার খেয়ে ব্যথা কমানো যায়, তবে কেমন হয় বলুন তো? যন্ত্রণাদায়ক ব্যথা দূর করার প্রাকৃতিক পেইনকিলার আপনার রান্নাঘরে মজুদ আছে।
আজ তাহলে পরিচিত হয়ে নিন প্রাকৃতিক এই পেইনকিলারগুলোর সাথে।
* আদা এক গবেষণায় দেখা গেছে আদা পেট ব্যথা, বাতের ব্যথা দূর করতে বেশ কার্যকরী। গরম পানিতে আদা কুচি দিয়ে জ্বাল দিন। এটি বরফের ছাঁচে ঢেলে দিন। তারপর আদা পানির বরফ সারাদিন খান। এটি পেটের ব্যথা কমিয়ে দিবে। গর্ভকালীন সময় অথবা সার্জারির পর আদা বেশ কার্যকর।
* রসুন এক গ্লাস কুসুম গরম পানিতে ছয় কোয়া রসুন কুচি মিশিয়ে নিন। এটি দিয়ে দিনে দুইবার কুলকুচি করুন। দেখবেন গলা ব্যথা গায়েব হয়ে গেছে। রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্যথানাশক। তা ব্যাকটেরিয়া দূর করে দেয়।
* ফিশ অয়েল ফিশ অয়েল অ্যান্টি ইনফ্লামেটরী উপাদানসমৃদ্ধ। গবেষণায় দেখা যে যেসব ঘাড় এবং পিঠের ব্যথার রোগীদের দিনে ১২০০ মিলিগ্রাম ফিশ অয়েল সাপ্লিমেন্টারি খাওয়ানো হয়েছে তাদের অর্ধেক বেশি রোগীরা পেইনকিলার খাওয়া বন্ধ করে দিয়েছেন।
* অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়মিত পান করুন। এটি বুক জ্বালাপোড়া দূর করে বুক ব্যথা কমিয়ে দেয়।.
বি.দ. - তবে শরীরের অতিরিক্ত ব্যথা বা দীর্ঘদিন ব্যথা হলে চিকিৎসকে দেখান।


