কলাতে এইচআইভি
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট থেকে এক মা কলা কিনে তার শিশুকে খাওয়ার পর, সে অসুস্থ্য হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর, শীত ও শরীর অবসন্ন হয়ে পড়ে তার শিশুটির। তাছাড়া কলা খেয়ে আরও ৭টি শিশুর শরীরে এইচআইভি পজিটিভ ধরা পড়েছে এমন খবর জড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
ওকলাহোমার টুলসা এলাকায় ১০ বছরের একটি ছেলে এ ভাইরাসে আক্রান্ত বলে প্রথম ধরা পরে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। এতে হতবাক হয়ে যান চিকিৎসকরা।
এরপর জানা যায় এ ছেলেটিই কেবল নয় একই ধরনের অসুস্থতা নিয়ে ওই সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও অন্তত ৭টি শিশু। যাদের বয়স ১৭ বছরের নীচে। এবং প্রত্যেকেরই পরীক্ষায় এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। আর এই শিশুদের পরিবারের প্রত্যেকের ক্ষেত্রেই একটি বিষয় সাধারণ ছিলো। তা হচ্ছে তারা ওকলাহোমার টুলসা ওয়ালমার্ট থেকে কলা কিনেছিলো।
এরপর পরীক্ষা করা হয় ওই স্টোরের কলা। আর তাতেই ধরা পরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব। গবেষকরা এখন বোঝার চেষ্টা করছেন কি করে কলার ভেতরে এই ভাইরাস ঢুুকে পড়লো, আর কেবল তাই নয়, সেখানে সক্রিয় থাকলো এবং সেগুলো খাওয়ার পর শিশুরা আক্রান্ত হলো।
এই ঘটনার পর গোটা আমেরিকার সকল স্থানে ওয়ালমার্টের সুপারস্টোর থেকে কলা সরিয়ে ফেলা হয়েছে। তবে পুরো ঘটনাটিকেই বানোয়াট বলছে যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমগুলো। ওদিকে খবরটি ছড়িয়েছে এমন কোনও কোনও সোশ্যাল মিডিয়া এই খবরও দিচ্ছে গোটা আমেরিকাতেই কলা খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। আর খেলেও শরীরে জ্বর, ঠাণ্ডা, শরীরে র্যাশ ওঠা, রাতে ঘাম, পেশিতে ব্যাথা, গলা বসে যাওয়া, অবসন্নতা এগুলো অনুভূত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই খবরটিকে ভূয়া ও বানোয়াট বলেই নিশ্চিত হওয়া গেছে।


