English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৩:৪৯

বড় কোমর পুরুষের প্রোস্টেট ক্যান্সার

অনলাইন ডেস্ক
বড় কোমর পুরুষের প্রোস্টেট ক্যান্সার

কোমরের মাপ যদি বড় হয় তাহলে পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই রোগের ওপর চালানো এক গবেষণায় একথা বলা হয়েছে।

গবেষণাটি চালানো হয়েছে ইউরোপের আটটি দেশে। প্রায় দেড় লাখ পুরুষের ওপর। এদের বয়স ৫০ এর ঘরে। গবেষণাটি চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

গবেষকরা দেখেছেন, ৩৩ ইঞ্চি কোমরের পুরুষের তুলনায় ৩৭ ইঞ্চি কোমরের পুরুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ বেশি।