ত্বক সৌন্দর্যের ১০টি খাবার
আমরা সকলেই চাই আমাদের ত্বক সবসময় সুন্দর থাকুক । আর তার জন্য নানা রকম দেশি বিদেশী স্নু, ক্রিম, লোশন আমরা ব্যাবহার করে থাকি। কিন্তু খুব সহজেই যে আমরা আমাদের ত্বককে সুন্দর ও সুস্থ রাখতে পারি, তা অনেকেরই অজানা । আসুন জেনে নেই কিভাবে অতি সহজেই আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারবো ।
১. তরমুজ : ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চোখের নিচে কালো দাগ দূর করে।
২. আনারস : ত্বকের ছোপছোপ দাগ দূর করে।
৩. চকলেট : এর কোকোতে থাকা পলিফেনল ত্বকের ক্ষত ও দাগ দূর করে।
৪. গরম মশলা : ত্বকের সুরক্ষা প্রাচীর তৈরি করে।
৫. আঙ্গুর : এর এন্টিঅক্সিডেন্ট ত্বকে ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত রাখে।
৬. ব্রোকলি : এর ভিটামিন-কে চোখের নিচের কালো দাগ দূর করে।
৭. সূর্যমুখী তেল : এর লিনোলেইক এসিড আর্দ্রতা ধরে রাখে।
৮. পেস্তা বাদাম : শুষ্ক ত্বকে এর ভিটামিন-ই আর্দ্রতা ফিরিয়ে আনে।
৯. দুধ : এর ভিটামিন-ডি ত্বকের মসৃণতা বাড়ায় এবং বলিরেখা দূর করে।
১০. গাজর : যাদের তৈলাক্ত ত্বক গাজরের ভিটামিন-এ তাদের ত্বকে তেল উৎপাদন কমিয়ে দেয়।


