English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ২০:২৮

জন্মেই মাকে স্পেশাল হাসি

অনলাইন ডেস্ক
জন্মেই মাকে স্পেশাল হাসি

শিশুর জন্মের পর প্রথম কান্না, হাসি, কথা বলা, বসা, হাঁটা সব কিছুই মায়ের কাছে স্পেশাল। এই সব প্রথমের মধ্যে বোধহয় সব থেকে সুন্দর হয় শিশুর প্রথম হাসি। পুতুলের মতো ওই ছোট্ট শিশুটা যখন মায়ের দিকে তাকিয়ে খিলখিলিয়ে করে হট্র হেসে ওঠে, সেই দৃশ্য মায়ের চোখে খুশির জল এনে দেয়।

কিন্তু কবে প্রথম এই হাসি হাসে সদ্য জন্মানো শিশু?

ডাক্তারিবিদ্যা বলে পুরোপুরি হাসতে শিশুর সময় লাগে ৬ থেকে ১২ সপ্তাহ। আড়াই থেকে তিন মাস বয়স হলে তবেই হাসতে শেখে শিশু। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এই শিশু জন্মেই হাসছে! জন্মের মাত্র ৫ সেকেণ্ড পরেই হাসতে দেখা গিয়েছে এই শিশুকে।

আর সে যেমন তেমন হাসি নয়। রীতিমত ঠোঁটে লেগে রয়েছে চওড়া হাসি। ৯ মাস ধরে মায়ের গর্ভে বন্ধ থাকার পর পৃথিবীর আলো দেখার খুশিতেই হয়ত আর হাসি চেপে রাখতে পারেনি শিশুটি। তার হাসি শুধু সবাইকে অবাকই করেনি, গড়ে ফেলেছে বিশ্ব রেকর্ড।

এই শিশুটিই বিশ্বের একমাত্র শিশু যে জন্মের মাত্র ৫ সেকেন্ডেই হেসেছে।