মেয়েদের স্বপ্নদোষ কখন হয় জানেন কি?
ছেলেদের মত মেয়েরাও ঘুমের মধ্যে যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখে পরমতৃপ্তির আনন্দ পেতে পারে অর্থাৎ মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে। এক গবেষণায় দেখা গেছে ৫ হাজার ৬২৮ জন নারীর মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী তাদের ৪৫ বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। কিন্তু তার রকমফের হয়ত একটু ভিন্নতর। কারণ ঘুমের মধ্যে যৌনতা বিষয়ক স্বপ্ন দেখার পর মেয়েদের পুরুষের মত বীর্যপাত হয় না, কিন্তু তাদের যোনিতে যোনিরস এসে থাকে যার ফলে মেয়েদের যোনিদেশ অনেকটা ভিজে যায়।
অপর এক গবেষণায় দেখা যায়, ৮৫ভাগ মেয়েই তাদের ২১ বছর বয়সে একবার এই অভিজ্ঞতা লাভ করেছেন। মেয়েদের স্বপ্নদোষ সম্পর্কে হযরত উম্মে সালমা (রাঃ) হইতে বর্ণিত তিনি বলেন, ‘একবার তিনি নবী করিম (সাঃ) বরে দরবারে উপস্থিত হলেন। অতঃপর বললেন হে আল্লাহর রাসূল (সাঃ) সত্যের ব্যাপারে আল্লাহ তায়ালা সংকোচ বোধ করেন না। মহিলাদের যখন পুরুষের মতো স্বপ্ন দোষ হতে দেখে,তবে কি তাদের ওপর গোসল ফরজ হয়? প্রতি উত্তরে রাসূল (সাঃ) বলেছেন, হ্যাঁ, যখন সে তরল পদার্থ বা পনি দেখে, তখন সে যেন গোসল করে নেয়।
পর্যবেক্ষণে দেখা গেছে, ১৩ বছর বয়সে পড়লে এ অভিজ্ঞতা লাভ করেন অনেকে। সাধারণত যেসব মেয়েরা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করে তাদের এই অভিজ্ঞা বেশি হয়।


