চোখ টিপতেই চোখের ব্যায়াম
কম্পিউটারের সামনে কাজ করছেন তো করছেনই। চোখে সমস্যা হতেই পারে। চশমা পরতে ভালো লাগেনা? চোখের উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে। হ্যাঁ আপনার জন্যই আছে বেশ কিছু ভালো টিপস। চলুন টিপসগুলো জেনেনি।
১. হাতের তালু ঘষে একটু গরম করুন। তারপর আলতোভাবে চোখের পাতায় চেপে ধরুন। এতে চোখ আরাম পাবে। এই হালকা উষ্ণতা নার্ভ সতেজ হবে পাশাপাশি রক্তসঞ্চালন বাড়বে।
২. দু’চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করুন তো। এরপর হঠাৎই খুলে ফেলুন। এটি চোখের জন্য ভালো একটি ব্যায়াম। অবসরে এটি নিয়মিত করতে পারেন।
৩. চোখ বন্ধ রেখেই চোখ ঘোরাতে থাকুন। আস্তে আস্তে সবদিকে তাকান। চোখের ই ব্যয়ামটি চালিয়ে যান সৃষ্টি পরিষ্কার হবে।
৪. একটি নির্দিষ্ট দূরত্বের এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। অবশ্য সেটি যদি প্রাকৃতিক সবুজ হয় তবে ভালো। এই তাকিয়ে থাকার সময়টি যেনো প্রতি আধাঘন্টা থেকে ১ ঘন্টা অন্তর অন্তত ৩০ সেকেন্ডর জন্যও হয়। এতে দৃষ্টিশক্তি বাড়বে।
৫. এছাড়াও চোখের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করেন। বিশেষ করে ভিটামিন এ যুক্ত খাবার। ফলের মধ্যে খান আম, পেপে, কমলাসহ দেশি ফল।


