English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৬:০১

তরুণ্য ধরে রাখার কৌশল

নিজস্ব প্রতিবেদক
তরুণ্য ধরে রাখার কৌশল

সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতেই যেন বয়স বেড়ে যায়। মানসিকভাবে তরুণ থাকলেও আপনার শরীর তা ধরে রাখতে পারে না। বলতে পারে যদি না আপনি নিজে এ বিষয়ে সচেতন থাকেন। বয়স ৩৫ পার হতেই ত্বকে দেখা দেয় বলিরেখা, চেহারায় পড়ে বয়স্কের ছাপ।

এমন সমস্যায় ভোগেন অনেকেই। বয়স ধরে রাখতে তাই অনেকেই নিয়ম মেনে ব্যায়াম, পানি পান, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করেন। তবে তারপরও কিছু নিয়ম বাকিই থেকে যায়।

বিজ্ঞানীদের মতে, যারা রোদে অতিরিক্ত ঘোরাঘুরি করেন তাদের ত্বকে বয়স্কভাব বেশি দেখা যায়। কেননা, সূর্যরশ্মিও ত্বকে বয়স্ক ভাব আনতে পারে।

বিষয়টিকে আরো পরিস্কার করতে ২৩১ জন মহিলার উপর সম্প্রতি গবেষণা চালান ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল অ্যান্ড ওলের গবেষকেরা। সেখানে দেখা যায়, যে মহিলারা নিয়মিত সানস্ক্রিন লাগানোর পাশাপাশি রোদে কম বের হন তাদের বয়স দেখতে অন্তত ২০ বছর কম লাগে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অফ ডারমাটোলজি কনফারেন্সে এই গবেষণার ফলাফলও উপস্থাপন করা হয়েছে।

তবে রোদ এড়িয়ে চলা কি সবার পক্ষে সম্ভব? আর তাই তো রোদ আর গরম থেকে রক্ষা পেতে সানস্ক্রিন মাখেন অনেকে। তারপরও ত্বকে কালচে ভাব কি এড়ানো যায়? আর এজন্যেই নিয়ম মেনে তা মাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সানস্ক্রিন নিয়ম- অনেকেই সানস্ক্রিনের বোতল ঘরে যত্রতত্র ফেলে রাখেন। এ বিষয়ে সচেতন হোন। রোদ থেকে বাঁচার পণ্যটি কিন্তু রোদে কিংবা গরমে ফেলে রাখলে নিজেই অকার্যকর হয়ে যায়। কাজেই সানস্ক্রিনটি শুকনো ও আর্দ্র জায়গায় রাখুন।

সানস্ক্রিন বছরের সবসময় ব্যবহারের প্রয়োজন হয় না। তাই অনেকেই বোতল না ফুরানোয় পণ্যটিকে পরবর্তীতে ব্যবহারের জন্যে জমিয়ে রাখেন। কিন্তু এটি পুরনো হয়ে গেলে কার্যকারিতা কমে যায়। পণ্যের মেয়াদও শেষ হয়ে যায়। এসব সানস্ক্রিন যতই শরীরে মাখুন, লাভের চেয়ে বরং ক্ষতি হবে বেশি।

সানস্ক্রিম শুধু গরম কালের জন্যেই নয়। বছরের সবসময়ই রোদের আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন মাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। দিনে একবার নয়, কয়েক ঘন্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

শুধু রোদে বের হওয়ার আগেই যে সানস্ক্রিন মাখবেন এমন ধারণাও ভুল। সূর্য ছাড়াও আল্ট্রা ভায়োলেট রশ্মির উৎস এখন অনেক রয়েছে। যেমন ফ্লুরোসেন্ট বাতিতেও এই রশ্মি আছে। তাই বয়স ধরে রাখতে সানস্ক্রিন মাখুন সবসময়, সব ঋতুতে।