English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪০

উচ্চ রক্তচাপের লক্ষণগুলি দেখে নিন

অনলাইন ডেস্ক
উচ্চ রক্তচাপের লক্ষণগুলি দেখে নিন

 

উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। বদলে যাওয়া লাইফস্টাইল, ব্যস্ততার মোড়ানো জীবন, জীবন ও জগতের নানা টেনশন সব যেন জোট বেঁধে আসে মানুষের জীবনে। যার ফলে সৃষ্টি হয় উচ্চ রক্তচাপ। হুমকির মুখে পড়ে জীবন। এমনিতে পরীক্ষা করানো ছাড়া অনেক সময়েই বোঝা যায় না যে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে। তবে আগাম সতর্ক থাকলে ঝুঁকি থেকে যেমন বাঁচা যায় তেমনি চিকিৎসার ব্যাবস্থা করা যায়। তাই দেখে নিন উচ্চ রক্তচাপের লক্ষণগুলি:

• নিয়মিত মাথাব্যথা উচ্চ রক্তচাপের লক্ষণ।

• খেয়াল রাখুন, প্রায়শই বমি-বমি ভাব আসে কি না।

• একটুতেই কি বিহ্বল হয়ে পড়ছেন?

• অকারণে মাথা ঘোরা আর একটি উপসর্গ।

• কানে ভোঁ-ভোঁ শব্দ শোনেন?

• সামান্য সমস্যাতেই মানসিক অবসাদ দেখা দেয়?

• থেকে থেকে দৃষ্টি কি ঝাপসা হয়ে আসে?

• কেউ হঠাৎ বুকের ভিতর চাপ বোধ করলে, ঘাম হলে এবং ফ্যাকাশে হয়ে গেলে তৎক্ষণাৎ চিকিৎসক ডাকুন।

• এর সঙ্গে যদি কথা বলতে অসুবিধে হয় বা অসাড় হয়ে যান, তা হলে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেষ্ঠ সিদ্ধান্ত।