English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৭

মন থেকে শরীরে যাওয়ার প্রণালী

অনলাইন ডেস্ক
মন থেকে শরীরে যাওয়ার প্রণালী

প্রেমের গতি মন থেকে শরীরের খাতে ঢোকে হামেশাই। কিন্তু ঠিক ক’দিন লাগে সেটা হতে? কত দিন অপেক্ষা করতে রাজি হন একজন? মনের শিকলে শরীরকে বেঁধে রাখা সহজ কাজ কি?

গোড়ায় জানিয়ে রাখা ভাল, অনেকেই রয়েছেন, যারা বিয়ের আগে সম্পর্কের মধ্যে শরীর আনতে চান না। কিন্তু অনেকেই বলছেন, ‘পিউরিটান’ মানসিকতা বোঝার মতো বয়ে চলার কোনও যুক্তি নেই। সম্পর্কে শরীর আসে বিজ্ঞান মেনেই।

২০০০ লোকের উপর ‘‘ম্যাচ’’ নামে একটি ডেটিং সংস্থার করা সমীক্ষায় দেখা গিয়েছে, অন্তত ২৫ শতাংশ সম্পর্ক দু’মাস গড়ানোর মধ্যেই সেক্স-এ রাজি। ১০ শতাংশ রাজি দু’বছর অপেক্ষা করতে। তবে মজার তথ্য অন্যত্র। ২১ শতাংশ সম্পর্ক হওয়ার প্রথম সপ্তাহেই সেক্স-এ রাজি।