English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৪

নারীস্বাস্থ্যের জন্য যে খাবারগুলি অতি জরুরী

অনলাইন ডেস্ক
নারীস্বাস্থ্যের জন্য যে খাবারগুলি অতি জরুরী

 

বাংলাদেশের অধিকাংশ নারীরাই রক্তস্বল্পতায় ভোগেন। নারীদের খাবারে তাই বিশেষ কিছু খাবার যু্ক্ত করা জরুরী। আয়রণ নারীদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতালিকায় আয়রণ এর মাত্রা বাড়ানো দরকার। আয়রণ শুধু হিমোগ্লোবিন তৈরি করতেই সাহায্য করে না বরং মাসল ফাংশন এবং ব্রেইন ফাংশনেরও উন্নতি ঘটায়। রেড মিট, ডিমের কুসুম, বিনস, সোয়াবিন , মাছ, চিকেন এগুলিতে প্রচুর পরিমাণে আয়রণ আছে। মহিলাদের রোজ ১২-১৫ গ্রাম আয়রণ খাওয়া উচিত। আসুন দেখে নেয়া যাক আর কি কি খাবার অবশ্যই নারীদের খাদ্যতালিকায় থাকা উচিৎ।

ভিটামিন ‘সি

পেয়ারা, কমলা লেবু, আঙুর, আপেল, কলা, স্ট্রবেরি এই সব ফল প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আর এন্টি অক্সিডেন্টে ভরপুর। মহিলারা রোজ ৭৫গ্রাম করে ভিটামিন ‘সি’ খেলে উপকার পাবেন। আখরোট রক্তের কোলেস্টেরল কমাতে খুব সাহায্য করে। তাই রোজ অল্প পরিমাণে আখরোট খেলে হার্ট ভালো থাকে।

দুধ

যদিও নারী-পুরুষ নির্বিষেশে সবারই প্রতিদিন দুধ খাওয়া দরকার, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু বেশিই দরকার। বয়স বাড়ার সাথে মহিলাদের শরীরে ক্যালশিয়াম কমতে থাকে ফলে হাড়ে ক্ষয় ধরে তাই হাড়ক্ষয় রোধ করতে প্রতিদিন খান এক গ্লাস দুধ। এছাড়া দুধের মধ্যে, রিবোফ্লাবিন, ভিটামিন বি-১২, পটাশিয়ামসহ দরকারি সব সুষম উপাদান আছে। যা ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি দাঁতও মজবুত করে।

পানি

অমাদের শরীরের ৭৫ ভাগই পানি। শরীর সুস্থ রাখতে প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়া উচিৎ। এতে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বেরিয়ে যায়। হজম শক্তি বাড়ায় এবং মেদ কমাতেও সাহায্য করে।

শাকসব্জি

টাটকা শাকসব্জি যেমন- বাঁধা কপি, ফুল কপি, পালং শাক, লেটুশ, ব্রকলি এগুলি অবশ্যই খাবারের তালিকায় রাখুন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পলিফেনল, ভিটামিন-বি  , ভিটামিন-এ এবং সি আছে ।

ফলিক অ্যাসিড

যদিও ফলিক অ্যাসিড সবার জন্যই দরকার কিন্তু গর্ভবতী মেয়েদের জন্য বেশি জরুরী। বিভিন্ন শাক পাতা, কমলা লেবু এদের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, এরা হার্টকেও সুস্থ রাখে।