আজ বিশ্ব ক্যান্সার দিবস, কিভাবে পাশে থাকবেন আক্রান্ত ব্যাক্তির?
অনলাইন ডেস্ক
আজ বিশ্ব ক্যান্সার দিবস। প্রাণঘাতী এই রোগ নিয়ে একদিকে যেমন রয়েছে ভীতি, তেমনই রয়েছে ভ্রান্ত ধারণা। শুধু শারীরিক যন্ত্রণা নয়, আছে জীবন নিয়ে অনিশ্চয়তা, অর্থকষ্ট, সামাজিক অবহেলার জেরে ক্রমশ একা হয়ে পড়েন আক্রান্তেরা। ক্যান্সারের চিকিৎসায় তাই প্রয়োজন সাইকোলজিক্যাল থেরাপিও। জেনে নিন কী ভাবে মানসিক সহায়তা দিবেন আক্রান্ত ব্যাক্তিকে।
আক্রান্ত ব্যাক্তির অবসাদের কারন:
** শারীরিক অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি, যন্ত্রণা
** শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে না পারা
** বাড়িতে আটকে থেকে সামাজিক জীবন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া
** চিকিৎসার বিপুল খরচের জেরে অর্থকষ্ট
** রোজগার বন্ধ হয়ে গিয়ে আয় কমে আসা
** জীবন নিয়ে প্রতি মুহূর্তের অনিশ্চয়তা
** অসহায়ত্ব ও একা হয়ে পড়া
ক্যান্সার আক্রান্তকে কী ভাবে সাহায্য করবেন?


